০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ভাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীর সাথে এলাকাবাসীর উঠোন বৈঠক, তুলে ধরেন নানা সমস্যা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দী চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম সোহাগ মিয়া ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ৬নং ওয়ার্ড চুমুরদী মজুমদার মাঠে অনুষ্টিত সভায় এলাকার বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশগ্রহন করেন। তারা আসন্ন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের উদ্যেশ্যে এলাকার উন্নয়ন সহ নানাবিধ সমস্যা সমুহ তুলে ধরেন। তারা যোগ্য প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম সোহাগ মিয়া নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সমস্যা নিরসনে ভ’মিকা পালস করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আগত জনসাধারনের বক্তব্যের জবাবে রফিকুল ইসলাম সোহাগ মিয়া নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ গঠনের মাধ্যমে সুশাসন,আইনশৃংখলা, রাস্তা-ঘাট ,সেতু নির্মান,জলাবদ্বতা নিরসন, হতদরিদ্র,বিধবাও বয়স্ক ব্যাক্তিদের সুরক্ষা সহ নানাবিধ সমস্যা সমাধানের প্রতিশ্রতি দেন। স্থানীয় বয়োজেষ্ঠ মবেদ আলী মাতুব্বরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আলমগীর হোসেন মাতুব্বর, আঃ ছালাম মোল্লা, মাসুদ মাতুব্বর সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

ভাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীর সাথে এলাকাবাসীর উঠোন বৈঠক, তুলে ধরেন নানা সমস্যা

প্রকাশিত : ০৯:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১