০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

পুনরভিষেকে রোনালদোর জোড়া গোল!

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে পুনরভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ঘরের ছেলে ১২ বছর পর ফিরেছে ঘরে। সমর্থকদের উল্লাস সীমা ছাড়িয়ে গেছে। তাদের আনন্দ বাড়িয়ে নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচটিতে মাঠে নেমেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন সিআর সেভেন। এরপর নিউক্যাসল গোলটি পরিশোধ করে।

কিন্তু মাঠে আছেন সি আর সেভেন। তাকে থামানো অসম্ভব। ম্যাচের ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যন ইউকে আবারও এগিয়ে দিয়েছেন রোনালদো। এই বিশেষ দিনের বিশেষ ম্যাচটিতে তাকে প্রথম একাদশে রাখা হয়েছিল। মাঠভর্তি দর্শকের সামনে শুরু থেকেই সেই চিরচেনা রূপে ধরা দেন সিআর সেভেন। প্রবল আক্রমণে মেতে ওঠে ম্যান ইউ।

উল্লেখ্য, এক মৌসুমে দলবদল করে তোলপাড় ফেলে দিয়েছেন দুই ফুটবল মহানায়ক লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। শৈশবের ক্লাব বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন মেসি। সেখানে তার অভিষেকও হয়ে গেছে। অভিষেক ম্যাচের ৬৫তম মিনিটে প্রিয়বন্ধু ব্রাজিল সুপারস্টার নেইমারের বদলি হিসেবে নেমে তিনি কোনো গোল করতে পারেননি বা অ্যাসিস্টও করেননি। ম্যাচটিতে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে পুনরাভিষেকে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়েই রইলেন রোনালদো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

পুনরভিষেকে রোনালদোর জোড়া গোল!

প্রকাশিত : ১০:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১