১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সিরাজুল ইসলাম তরফদার (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ দিকে উপজেলার রাজাপুর কামারপাড়া মাঠে এদূর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাফদারপুর ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জিআরপি পুলিশের এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মৃত সিরাজুল ইসলাম রাজাপুর মাদ্রাসা পাড়ার মৃত নবায়েত তরফদারের ছেলে।

সাফদারপুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ এসআই অজিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর রেল গেইট সংলগ্ন কামারপাড়া এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী সিরাজুল। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। মৃতের পরিবার সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক সিরাজুল দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন।

যশোর জি আরপি পুলিশের ওসি খবির উদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এঘটনায় জি আরপি পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

প্রকাশিত : ০৫:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১