করোনা পরিস্থিতি কমে আসায় প্রায় দেড় বছর পরে শিফট করে রুটিন মাফিক বিভিন্ন স্কুলে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে পটুয়াখালীর স্কুল গুলোতে শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।
কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় প্রানবন্ত হয়ে উঠেছে পটুয়াখালীর শিক্ষা প্রতিষ্ঠান গুলো। সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে স্কুলে প্রবেশের সময় শিক্ষার্থীর মাস্ক না থাকলে, সাথে সাথে মাস্ক প্রদান করা, হ্যান্ড স্যানিটাইজার দেয়া এবং শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে।
এছাড়াও শ্রেণীকক্ষের ভেতরেও সামাজিক দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে।
রোববার সকালে জেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছাইয়াদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোহম্মদ শহিদুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসাইন সহ সংশ্লিষ্টরা।
জেলা শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের রুহুল আমিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় রাশিদা বেগম, লতিফ মিউনিসিপাল সেমিনারীর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, উত্তর টেউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিনা নাসরিন, টাউন বহাল গাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না রানী নাথ সহ জেলা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা এতথ্য নিশ্চিত করেছেন।
জেলায় মোট ১২৩৭ টি প্রাথমিক বিদ্যালয়সহ জেলা সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান গুলোতেও রুটিন মেনে শ্রেণি কক্ষে পাঠদান শুরু হয়েছে।




















