নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদে গোসল করতে নেমে স্বামী পারভেজ হোসেন (২২) ও স্ত্রী মিনি আক্তার সোমা (১৮) নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৮ ঘন্টা পরও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটেছে ।
তারা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন এবং তার স্ত্রী মিনি আক্তার সোমা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, শনিবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসেন ওই স্বামী- স্ত্রী। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে আত্রাই নদের পানিতে গোসল করতে নামলে তারা দু’‘জনেই নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। সন্ধা ৭ টা পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিখোঁজ গৃহবধূ মিনি আক্তার সোমা অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাদের পরিবার আমাদের জানিয়েছেন।




















