০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

চ্যাম্পিয়নস লিগ দিয়ে ফিরছেন মেসি-নেইমার

আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে শেষ ম্যাচটি খেলতে পারেননি দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেই সবচেয়ে বড় দুই তারকাকে দলে পাচ্ছে পিএসজি।

বিশ্বকাপ বাছাইয়ের ভিন্ন ভিন্ন ম্যাচে শুক্রবার মাঠে নেমেছিলেন ব্রাজিল-আর্জেন্টিনার মহাতারকা মেসি ও নেইমার। দুজনই উপহার দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স, জিতেছে তাদের দল। সেই ম্যাচের কারণে শনিবার ক্লেরমন্তের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি মেসি-নেইমার।

তবে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা দুজন। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই ক্লাব ফুটবলে ফিরবেন তারা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের নতুন আসরে গ্রুপপর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামের দল ক্লাব ব্রুজ।

এই ম্যাচে মেসি-নেইমারকে পাওয়ার কথা নিশ্চিত করেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। শনিবার রাতে ক্লেরমন্তের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেছেন, ‘শুক্রবার রাতে তারা প্যারিসে ফিরেছে, শনিবার অনুশীলনও করেছে। আমি খুশি কারণ তারা ক্লান্ত হলেও তাদের কোনো শারীরিক সমস্যা নেই। বুধবারের ম্যাচের জন্য তারা দলে থাকবে।’

এদিকে মেসি-নেইমারকে ছাড়া শনিবারের ম্যাচে জিততে সমস্যা হয়নি পিএসজির। ক্লেরমন্তকে ৪-০ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন এন্ডার হেরেইরা। অন্য দুই গোল কাইলিয়ান এমবাপে ও ইদ্রিসা গুইয়ের। পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ক্লাবটি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

চ্যাম্পিয়নস লিগ দিয়ে ফিরছেন মেসি-নেইমার

প্রকাশিত : ১০:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১