বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ শ্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার মই হাওর এলাকার যাত্রাপাশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে
উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে ৯৪ হাজার টাকা মূল্যের রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের ৩১৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার নবাগত ইউএনও মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ইসলাম মজুমদার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমুখ।




















