০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

পানিতে ডুবে একসাথে ৩ কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১

গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় গোসল করতে গিয়ে বিলের পানিতে ডুবে তিন কিশোরীর মৃত্যু হয়েছে। আরও এক কিশোরী নিখোঁজ রয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, সদর উপজেলার পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী রিচি আক্তার (১৫), মনজুর হোসেনের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী মায়া আক্তার (১৪) ও হায়েত আলীর মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী আইরিন আক্তার (১৪)। নিখোঁজ রয়েছে, সোলাইমান হোসেনের মেয়ে ৩য় শ্রেণির ছাত্রী রিয়া আক্তার (১০)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দুপুরে ওই চার কিশোরী পাইনশাইল এলাকার বিলে বর্ষার পানিতে গোসল করতে যায়। এক পর্যায়ে চারজন পানিতে ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তাশারুফ হোসাইন জানান, তিন কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। একজনের এখনও খুঁজে পাওয়া যায়নি। ডুবরিদলের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখানে পানির অনেক স্রোত।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

পানিতে ডুবে একসাথে ৩ কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১

প্রকাশিত : ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১