ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে তিনটি ফুটফুটে ছেলে শিশুর জন্ম দিয়েছেন বেদনা আক্তার নামের এক প্রসূতি।
রোববার (১২ সেপ্টেম্বর ) সকালে জেলা শহরের পাইকপাড়া বসুন্ধরা হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। জন্ম নেয়া শিশু তিনটি প্রায় একই চেহারার।
বেদনা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া গ্রামের নুর ইসলামের স্ত্রী।
সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. আইরিক হক এনেস্থেসিয়া ডা. খোকন দেবনাথ কে সাথে নিয়ে ওই প্রসূতির অস্ত্রোপচার করান।
আইরিন হক জানান, ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে বাড়িতে নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিল তার গর্ভে জমজ শিশু রয়েছে। হাসপাতালে আনার পর পেটে শিশুগুলোর নড়াচড়া কম ছিল। তাই দ্রুত রাত ১১ টাই অস্ত্রোপচার করানো হয়।অস্ত্রোপচার করতে গিয়ে দুই শিশুর বদলে তিন টি শিশু দেখতে পান।
এনেস্থেসিয়া ডা. খোকন দেবনাথ জানান, শিশু তিনটি যথাক্রমে দুইটি শিশু ১ কেজি ৫০০ গ্রাম, এবং আরেকটি শিশু ১ কেজি ৭০০ গ্রাম ওজন নিয়ে জন্ম নিয়েছে। শিশু গুলো ব্রাহ্মণবাড়িয়া শিশু হাসপাতালে ভর্তি আছেন। শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। শিশু তিনটির মা ভালো আছেন।
সদ্য ভূমিষ্ঠ হওয়া এই তিন ছেলে সন্তানের পরিবার ও স্বজনরা বলেন, নতুন সন্তানদের আগমনে আমরা মহা খুশি।’ আগে জানতাম জমম বাচ্চা পরে দেখি তিনটি বাচ্চা। সব ই আল্লাহর ইচ্ছে।




















