০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নতুন ৩২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

গত একদিনে নতুন ৩২১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৪৬ জন। দেশে সেপ্টেম্বরের ১৩ দিনে ৩ হাজার ৮৬৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের এই কয়েকদিনে ৮ জন, আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন।

আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৭১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৮০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৯১ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

নতুন ৩২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশিত : ০৮:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১