১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

স্ত্রীর ইচ্ছাপূরণ করতে চায় নাসির

বিতর্ক পেরিয়ে স্ত্রী তামিমা তাম্মির সঙ্গে ঘর বেঁধেছেন এক সময়ের তারকা ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর স্ত্রী তামিমা বলেছিলেন জাতীয় দলে নাসিরকে দেখতে চান তিনি। আজ মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে গিয়ে স্ত্রীর সেই ইচ্ছেপূরণের কথা বলেন নাসির।

নাসির বলেন, ‘অবশ্যই আমি চেষ্টা করব স্ত্রীর ইচ্ছা পূরণ করার। যতদিন ক্রিকেট খেলব আমি চেষ্টা করব জাতীয় দলে যেন ফিরতে পারি। আমার মনে হয়, এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যেন জাতীয় দলে কামব্যাক করতে পারি।’

‘ফেরার জন্য আসলে অবশ্যই অনুশীলনের কোনো বিকল্প নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাব। তো অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে।’

ঘরোয়া লিগে নিজের লক্ষ্যের ব্যাপারে এই অলরাউন্ডার বলেছেন, ‘ঘরোয়া লিগে আমি সব সময়ই চেষ্টা করি টপ রান গেটার হবো। এটাই সব সময় চেষ্টা করি। এবারও যখন (জাতীয় লিগ) শুরু হবে, এটাই আমার লক্ষ্য থাকবে যেন আমি টপ রান গেটার হতে পারি।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

স্ত্রীর ইচ্ছাপূরণ করতে চায় নাসির

প্রকাশিত : ০৫:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১