০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ: ইমরান খানের ফোনেও ব্যর্থ

নাটকীয়ভাবে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। আজ প্রথম ওয়ানডে শুরুর আগমুহূর্তে তারা এই খবর জানায়। কারণ হিসেবে বলা হয়েছে ‘নিরাপত্তা হুমকি’র কথা। যদিও ১৮ বছর পর পাকিস্তানের মাটিকে নিউজিল্যন্ড দলের সফরের আগে তাদের কর্মকর্তারা নিরাপত্তা পর্যবেক্ষণ করে গিয়েছিল। এমনকী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

আজ শুক্রবার এক বিবৃতিতে এই সফর স্থগিত করার কথা জানায় নিউজিল্যান্ড ক্রিকেট। এরপর পাল্টা বিবৃতিতে পিসিবি জানায়, সিরিজ বাতিলের সিদ্ধান্ত কিউই বোর্ড একতরফাভাবে নিয়েছে। পিসিবি বলেছে, ‘নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তারা পুরোটা সময় পাকিস্তান সরকারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ছিলেন। তবে শেষ মুহূর্তে এসে সিরিজ স্থগিতের সিদ্ধান্তে পাকিস্তানসহ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা হতাশ হবেন।’

পিসিবি আরও জানিয়েছে যে, সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান কিউই প্রধানমন্ত্রীকে ফোন করে নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছিলেন। এতেও কাজ হয়নি। বিসিবির বিবৃতিতে লেখা, ‘পিসিবি ও পাকিস্তান সরকার প্রতিটা সফরকারী দলের জন্যই পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকেও আমরা একই নিশ্চয়তা দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী নিজে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাকে বলেছেন, আমাদের বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা আছে। সফরকারী দলের ওপর কোনো হুমকি নেই।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ: ইমরান খানের ফোনেও ব্যর্থ

প্রকাশিত : ০৮:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১