০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আজ ঘরের মাঠে অভিষেক হচ্ছে মেসির

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রবিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ষষ্ঠ লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ লিওঁ।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ড্র করা পিএসজি লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে। মাওরো ইকার্দি, কিলিয়ান এমবাপ্পে, আশ্রাফ হাকিমিদের নৈপূণ্যে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে পিএসজি। অন্যদিকে, লিওঁ তাদের পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে, বাকিটা ড্র করেছে। পয়েন্ট তালিকায় পিএসজি শীর্ষে, লিওঁ সাতে।

এ ম্যাচেও মেসি-নেইমার-এমবাপ্পের জুটি দেখা যাবে। এই ম্যাচের মধ্য দিয়েই পিএসজির ঘরের মাঠে অভিষেক হবে মেসির। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে না খেলা আনহেল ডি মারিয়া ফিরতে পারেন স্কোয়াডে। তবে স্কোয়াডে এখনো অনিশ্চিত সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

আজ ঘরের মাঠে অভিষেক হচ্ছে মেসির

প্রকাশিত : ০৩:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১