মাদারীপুরের রাজৈরের পৌর এলাকার হ্দয়নন্দী এলাকায় এক পাষন্ড স্বামীর চাপাতির কোপে স্ত্রী রিক্তা বেগম(২৫) গুরুতর আহত হয়ে ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পাষন্ড স্বামী ঘোষালকান্দি এলাকার বাদশা শেখ এর ছেলে লাভলু শেখ। ঘটনার পর থেকে লাভলু পলাতক রয়েছে।
আহতের আপন ভাই হ্রদয় বেপারী জানান,
(১৮ সেপ্টেম্বর)শনিবার দিবাগত রাত শারে নয়টার দিকে ওদের বাড়ি থেকে আমার বোন আসার পথে এ হামলা করে লাভলু।
তিনি বলেন, কয়েকদিন ধরে অসুস্থ হয়ে আমার মা রাজৈরে হাসপাতালে ভর্তি রয়েছে, দুলাভাইকে বোন মায়ের সেবা(হাত পায়ে তেল মালিশ) করার কথা বল্লে ক্ষিপ্ত হয় দুলাভাই, পরে বাড়িতে এলে আমার বোন(রিক্তাকে) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে, আমারা এই ঘটনার সঠিক বিচার চাই।
রাজৈর থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, ভক্তুভোগীরা অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহন করবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















