০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নিখোঁজ নারী ইউপি সদস্যর লাশ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য রেশমা খাতুন (২৮) এর মরদেহ নিখোঁজের চারদিন পর উদ্ধার করেছে ধুনট থানা পুলিশ।

বুধবার বিকেলে মথুরাপুর ইউনিয়ের কুঁড়িগাতি মৌজার একটি ধানক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়ছে।

নিহতের পরিবার সুত্রে জানাগেছে, ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রেশমা গত শনিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। তবে তার নিখোঁজ হবার বিষয়ে তাৎক্ষণিক থানায় সাধারণ ডায়েরি বা অভিযোগ করেননি নিহতের পরিবার।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধুবালা বিজনেস বাংলাদেশ’কে জানান স্থানীয় সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহালকালে মৃতদেহে আঘাতের চিহ্ন দেখা গেছে। এবিষয়ে তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নিখোঁজ নারী ইউপি সদস্যর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৫:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১