০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

নওগাঁর মান্দায় মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শামীম আহমেদ(২৪) ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম(২৮) নামে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত পিকআপ চালক শামীম রাজশাহী মহানগনীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে এবং মোটরসাইকেল চালক সানারুল জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরন করেছে থানা পুলিশ।
মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, আজ সকালে মালটা বোঝাই একটি পিকআপ (ছোট ট্রাক) রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলো । এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়। সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

প্রকাশিত : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১