০২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ (ভিডিওসহ)

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখন এক মাসেরও কম সময় বাকি। চলতি বছরের ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপ আয়োজনের ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল টুর্নামেন্টের থিম সং। যার শিরোনাম ‘লিভ দ্য গেম’। এই গানের ভিডিওটি পুরোটাই অ্যানিমেটেড চরিত্র দিয়ে চিত্রায়ণ করা হয়েছে। এবারের আসরের জন্য থিম সং প্রকাশ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে দেখা যাবে বিরাট কোহলি, কায়রন পোলার্ড, রশিদ খান, গ্লেন ম্যাক্সওয়েলদের কার্টুন চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। গানটি কম্পোজ করেছেন ভারতের অমিত ত্রিবেদী। সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সাথে খেলছেন, ক্রিকেট-উল্লাসে মেতে উঠছেন- সেটাই দেখানো হয়েছে থিম সংয়ের ভিডিওতে। এই থিম সংয়ের এমিনেশন তৈরিতে কাজ করেছেন মোট ৪০ জন কর্মী।

বিশ্বকাপের সুপার টুয়েলভে ইতোমধ্যেই ৮টি দল সরাসরি চলে গেছে। বাকি চারটি দল বাছাইপর্বে ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে যোগ দেবে। বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে চলছে আইপিএল। গতকাল সেই টুর্নামেন্টে হানা দিয়েছে করোনা। তাই বিশ্বকাপ নিয়েও শংকা তৈরি হয়েছে। এর মাঝেই যেন ক্রিকেটের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করল আইসিসি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ (ভিডিওসহ)

প্রকাশিত : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১