০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ইজিবাইক ভাড়া নিয়ে ছিনতায় করে পালানোর সময় তিন ছিনতায়কারী আটক

যাত্রী সেজে ইজিবাইক ভাড়া নিয়ে ছিনতায় করে পালানোর সময় পুলিশ মফিজুর রহমান (২৩),লিংকন (২২),ও সুমন (২৩) নামের তিন ছিনতায় কারীকে আটক করেছে। এঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর কোটচাঁদপুর সড়কের কাটাখালি নামক স্থানে।

এলাকাবাসী ও থানা সুত্রে জানাগেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাড়াতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মফিজুর রহমান,ঝন্টু মিয়ার ছেলে লিংকন ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে সুমন মহেশপুর বাসষ্টান্ড থেকে হাবাসপুর গ্রামের কামরুল ইসলামের ইজিবাইক ভাড়া নেই। পরে ছিনতায়কারীরা ভাড়ানেওয়া ইজিবাইকটি কোটচাঁদপুর নিয়ে যাওয়ার পথে কাটাখালি নামক স্থানে পৌছালে ইজিবাকের চালক কামরুল ইসলামকে রাস্তার পাশে নিয়ে বেধে ফেলার সময় সে চিৎকার দেয়। এসময় রাস্তার পথ চারিরা পুলিশের সহযোগিতায় তিন ছিনতায়কারীকে আটক করে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক তিন ছিনতায়কারীকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইজিবাইক ভাড়া নিয়ে ছিনতায় করে পালানোর সময় তিন ছিনতায়কারী আটক

প্রকাশিত : ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১