কুমিল্লার প্রানকেন্দ্র দাউদকান্দি উপজেলার সুন্দলপুর আদর্শ গ্রামে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দাউদকান্দি শাখার আওতায় সুন্দলপুর বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শাখার উদ্বোধন করা হয়।
দাউদকান্দি শাখার শাখা প্রধান জনাব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কমিশনার শুকান্ত সাহা, বিশেষ অতিথি সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, দাউদকান্দি মডেল থানার এস আই মোঃ জাহাঙ্গীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















