০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব

অ্যাকশনের উত্তাপ, প্রতিশোধের গল্প আর রকস্টারের মঞ্চ পেরিয়ে এবার প্রেমের আবহে ফিরছেন শাকিব খান। তার নতুন সিনেমা ‘মহব্বত’-এ থাকছেন একজন পাকিস্তানি অভিনেত্রী। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, ‘পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম, দেশটিতে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে।’

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের ব্যবসায়িক সম্ভাবনার কথাও তুলে ধরেন অভিনেতা। তার ভাষ্য, ‘আধুনিক মাল্টিপ্লেক্সসহ চালু সিনেমা হলের সংখ্যা নাকি ১ হাজার ২০০। তাদের কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা করে, যা সত্যিই দারুণ ব্যাপার। আমরাও সেই জায়গায় পিছিয়ে থাকব না।’

গত কয়েক বছরে পর্দায় শাকিবকে দেখা গেছে অ্যাকশননির্ভর চরিত্রে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’ প্রতিটি সিনেমাতেই ছিল তার মারকুটে উপস্থিতি। কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Shakib Khan (@iamShakibKhanbd) | Facebook

প্রেমের গল্প নির্মাণে হিমেল আশরাফের অভিজ্ঞতাও রয়েছে। তার পরিচালনায় ‘প্রিয়তমা’ দিয়ে বড় সাফল্য পেয়েছিলেন শাকিব। পরে ‘রাজকুমার’ সিনেমাতেও এই জুটির সাফল্য অব্যাহত থাকে। এবার তাদের নতুন কাজ ঘিরেও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব

প্রকাশিত : ০৩:১৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬