০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

মেসিকে থামানো অসম্ভব

ইনজুরি থেকে ফিরেই ক্লাবের হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত এক গোল করে নিজের দক্ষতার জানান দেন লিওনেল মেসি। চোখজুড়ানো এ গোলে আর্জেন্টাইন এ ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ সিটি কোচ পেপ গার্দিওলা।

ম্যাচ শেষে সাবেক শিষ্য মেসির প্রশংসা করতে ভূলেননি সিটিজেনদের কোচ। গার্দিওলা জানান ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এ ফরোয়ার্ডকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব।

গার্দিওলা মেসির সম্পর্কে বলেন, ‘প্রথমত, পিএসজির সঙ্গে আমরা ভালোই খেলেছি। কিন্তু ৯০ মিনিট ধরে লিওকে (মেসি) নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। ম্যাচজুড়ে তেমন বেশি বল পায়নি সে। তাছাড়া সদ্য চোট কাটিয়ে মাঠে ফেরার কারণে ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লেগেছিল তার। কিন্তু আমরা সবাই জানি, সে যখন বল নিয়ে দৌড়ায় তাকে থামানো অসম্ভব।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

মেসিকে থামানো অসম্ভব

প্রকাশিত : ০৬:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১