১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বড় মঞ্চে গোল পেয়ে উচ্ছ্বসিত মেসি

গত আগস্টে প্যারিসের ক্লাবে পা রাখেন লিওনেল মেসি। মাঝে কিছুটা সময় চলে গেলেও মিলছিল না জালের দেখা। অবশেষে বড় মঞ্চে পাখা মেললেন আর্জেন্টাইন তারকা। তাও আবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। শক্ত দলের বিপক্ষে প্যারিসের জার্সিতে গোল করে উচ্ছ্বসিত রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে মেসির গোলে ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক পিএসজি। ম্যাচের ৭৪তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন লিওনেল মেসি। পিএসজির জার্সিতে এটাই তার প্রথম গোল। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত এক পাস থেকে গোল করে পিএসজিকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। মেসির পাশাপাশি বাকি গোলটি করেছেন ইদ্রিসা গেয়ি। গোল ডটকমের প্রতিবেদন অনুসারে ম্যাচ শেষে মেসি বলেন, ‘এটি একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে একটি দারুণ রাত ছিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বড় মঞ্চে গোল পেয়ে উচ্ছ্বসিত মেসি

প্রকাশিত : ০৬:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১