০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দুমকিতে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মূলক সভা

পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মূলক সভা গতকাল ২৯ শে সেপ্টেম্বর বেলা ১১টায় ৩নং মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে   স্থানীয় শতাধিক জেলেদের উপস্থিতে ইউপি কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর মিয়া। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানা প্রতিনিধি ও মুরাদিয়া বিট অফিসার এসআই সঞ্জীব কুমার সরকার, আজিজ আহম্মেদ কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ এবাদুল হক , সিনিয়র সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন ও আনোয়ারুজ্জামান চুন্নু।

মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত  ২২ দিন সকল প্রকার মৎস্য শিকার,বহন ও বাজারজাতকরণে নিরুৎসাহিত করাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। বক্তারা মা ইলিশ রক্ষায় স্থানীয় জেলেদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন  যাতে তাঁরা নিষেধাজ্ঞাকালে নদীতে মাছ শিকার না করেন এজন্য তাদের সার্বিক সহযোগিতাও কামনা করেন। এসআই সঞ্জীব বলেন নিষেধ অমান্য করলে দুমকি থানা প্রশাসন কঠোর অবস্থানে থাকবেন। উপজেলা মৎস্য অফিস দুমকির ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় মুরাদিয়া ইউপির সকল সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দুমকিতে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মূলক সভা

প্রকাশিত : ০৮:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১