০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

জুনেই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইতালি

দক্ষিণ আমেরিকা মহাদেশের শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এদিকে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ সেরা হয়েছে ইতালি। টুর্নামেন্ট দুটি শেষ হওয়ার কিছুদিন পরই গুঞ্জন আসে কোপা আমেরিকা ও ইউরোর চ্যাম্পিয়নদের নিয়ে একটি ম্যাচ আয়োজন করা হবে।

বিষয়টি এখন আর গুঞ্জনের পর্যায়ে নেই। সত্যি সত্যিই দুই মহাদেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও উয়েফা নিজেদের চ্যাম্পিয়নদের মধ্যে একটি বড় ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। মূলত, দুই পক্ষের মধ্যে সার্বিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই এই ম্যাচটি আয়োজন করতে চাচ্ছে সংস্থা দুটি। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। নিজেদের ফুটবলের সম্পর্ক আরও প্রসারিত করতে নতুন এই লড়াইয়ের নাম রাখা হয়েছে ‘কোপা ইউরোআমেরিকা’।

বিবৃতিতে উয়েফা জানায়, ‘দুটি সংস্থার মধ্যে যে চুক্তি হয়েছে তা দুই মহাদেশীয় বিজয়ীদের মধ্যে এই ম্যাচের তিনটি সংস্করণের কথা বলা হয়েছে। যার প্রথম সংস্করণ আগামী বছর জুনেই অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে দুই পক্ষের সামগ্রিক সম্পর্কের উন্নতি হবে আশা করছে উয়েফা।’

আগামী বছর জুনেই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইতালি। তবে দুই চ্যাম্পিয়ন দলের এই লড়াইয়ের ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি। আর্জেন্টিনার প্রয়াত বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা দীর্ঘদিন খেলেছেন ইতালির নাপোলিতে। সেজন্য নেপলে ম্যাচটি আয়োজনের কথাও শুনা যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

জুনেই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইতালি

প্রকাশিত : ০৮:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১