গাজীপুর জেলার টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন ও আহবায়ক এর দায়িত্বে রয়েছেন আহবায়ক মফিজ উদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদীন, সদস্য জাহাঙ্গীর আলম, বাবুল সরকার, ইসমাইল হোসেন। ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠিত এ সংগঠনের ১৯৮জন ভোটারের মধ্য হতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হইবে। ইতিমধ্যে সভাপতি পদে কামরুজ্জামান টুটুল সহ অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৬ জন নির্বাচিত হয়েছেন। অন্য ৯টি পদের জন্য২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণত সম্পাদক পদে মোঃ কায়সার হোসেন কাজল ও মোঃ মুরাদ হোসেন বকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনকে কেন্দ্র করে দলিল লিখক ও ভেন্ডারদেরকে মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।




















