০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের কর্ম বিরতি ও প্রতিবাদ সভা

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি মোঃ আশরাফ উদ্দিনকে হত্যার উদ্দেশ্য বাড়ীতে হামলার প্রতিবাদে অর্ধ দিবস কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে ট্যাংকলরী শ্রমিকরা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর সামনে ট্যাংকলরী শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে।

এতে মেঘনা ডিপোর সব ধরনের জ্বালানি তেল লোড-আনলোড দুপুর ১২ পর্যন্ত বন্ধ থাকে। গত ২৪ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের শুমিলপাড়া এসওরোডস্থ আশরাফ উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ীতে হামলার করে দূর্বৃত্তরা । এ ঘটনায় পুলিশ সদস্য হত্যা মামলার চার্জশিট ভূক্ত আসামী নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলসহ ৭ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরী ( নং-১৩৫৭) করেন শ্রমিক নেতা আশরাফ উদ্দিন। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ট্যাংকলরী মালিক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি খাজা মইনুদ্দিন, সহ সাধারন সম্পাদক সালাউদ্দিন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মন্ডল মোহাম্মদ মহিউদ্দিন সানি, প্রচার সম্পাদক মহসিন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা খন্দকার মানিক মাস্টার ও সদস্য জাকির হোসেন । ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মেঘনা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুহুল আমিন রনি, আল আমিন ভূইয়া, মুন্না, ইফতি, রুবেল, নাহিদ, সোহাগ, জীবন, রহমান, সাহেদ, সাগর, সোহেল, আল আমিন, আব্দুর রব মন্ডল ও ওহাব মোল্লা প্রমূখ। এবিষয়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো শাখার ম্যানেজার মোঃ লুৎফর রহমান জানান, এ ডিপো থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তেল সরবরাহ করে থাকে ।

ট্যাংকলরী শ্রমিকদের কর্মবিরতির কারনে দুপুর ১২টা পর্যন্ত জ্বালানি তেল লোড-আনলোড বন্ধ ছিলো। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান (পিপিএম) সাধারণ ডায়রীর কথা নিশ্চিত করে বলেন, তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের কর্ম বিরতি ও প্রতিবাদ সভা

প্রকাশিত : ০৩:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১