১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

নাপিতের জীবন বদলে গেল আইপিএলের কল্যাণে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অনেক ক্রিকেটারেরই জীবন বদলে দিয়েছে এই টুর্নামেন্ট। টাকার ঝনঝনানির কথাও শোনা যায় নিয়মিতই।

এবার বিহারের এক নাপিতের জীবন বদলে দিতে চলেছে আইপিএল ‘ড্রিম টিম’ প্রতিযোগিতা। সম্প্রতি ওই প্রতিযোগিতায় এক কোটি টাকা জিতেছেন অশোক কুমার নামের ওই ব্যক্তি। এরপর থেকেই আনন্দে ঘুম আসছে না তার।

মোবাইল নির্ভর প্রতিযোগিতায় এক কোটি টাকা জেতা নাপিতের নাম অশোক কুমার। ২৬ বছরের অশোকের একটি সালোঁ রয়েছে বিহারের মধুবনী জেলার নানৌর চকে। আইপিএলে ২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ সংক্রান্ত প্রতিযোগিতাতেই বিজয়ী হয়েছেন অশোক। এবং পুরস্কার হিসাবে জিতেছেন এক কোটি টাকা।

এক কোটি টাকা পুরস্কার হিসাবে জিতে অশোক বলেছেন, ‘ম্যাচের পর আমি প্রথম স্থান অধিকার করি এবং এক কোটি টাকা জিতেছি। আমাকে বলা হয়েছে কর বাবদ টাকা কেটে আগামী দু’দিনের মধ্যে ৭০ লাখ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এই ঘটনার পর থেকে ঘুম আসছে না আমার।’

মাত্র ৫০ টাকা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অশোক। তবে টাকা জিতলেও নাপিতের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

নাপিতের জীবন বদলে গেল আইপিএলের কল্যাণে

প্রকাশিত : ০৯:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১