০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

রক্তের বন্ধন চাতলপাড় সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

 দিব রক্ত বাঁচবে প্রাণ অসহায়ের পাশে দাঁড়ান, রক্তদানে নেই ভয় মানবতার হবেই জয় ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে এগিয়ে চলছে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন রক্তের বন্ধন চাতলপাড়। ২০২১ সালের ১৪ জুলাই থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে এ পর্যন্ত শতাধিক লোককে স্বেচ্ছায় রক্তদান করতে সক্ষম হয়েছে এ সংগঠনটির। হাওরাঞ্চলের মানুষদের রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে সংগঠনটি আয়োজন করে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের।

৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় চাতলপাড় ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ব্লাড গ্রুপ ক্যাম্পেইন। রক্তের বন্ধন চাতলপাড় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি শেখ আবুল খায়ের আনছারী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ; চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ওমর আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আয়ুব খান,মাদরাসা-ই-মিরানীয়া কচুয়া’র সুপার মোঃ আহছানুল হক আলক্বাদেরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রক্তের বন্ধন চাতলপাড় সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাউছার হোসাইন, হাসনাত সায়েম,মোস্তফা হোসাইন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন হাওরাঞ্চল খ্যাত চাতলপাড়ে এ ধরণের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাস্তবায়ন বলে অবিহিত করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। পরে জেপি সেবা লাইফ কেয়ার চাতলপাড়ে কর্মরত ডাক্তার রহমত উল্লাহ ক্যম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ট্যাগ :
জনপ্রিয়

রক্তের বন্ধন চাতলপাড় সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

প্রকাশিত : ১০:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১