০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রের চেষ্ঠা করছে

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, আমরা বিগত দিনের বিএনপি-জামায়াতকে ভুলে যাইনি। তারা আবারও ষড়যন্ত্রের চেষ্ঠা করছে।

তিনি বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের স্মরণসভায় উপজেলার আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, স্থানীয় আওয়ামী লীগে নিজেদের মধ্যে ছোট-খাটো ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে দলকে আরও বেশি সুসংগঠিত করতে হবে। পাশাপাশি কোন অপশক্তি যেন আওয়ামী লীগের কোন ক্ষতি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আগামীতে বিএনপি-জামায়াতের যে কোন সহিংসতা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

স্মরণসভায় আগত খন্ড খন্ড মিছিল বিশাল জনসমুদ্রে পরিনত হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ ফারুক খান এমপি বলেন শহীদ ময়েজউদ্দিনের রক্ত বৃথা যায়নি। বিশাল জনমুদ্রই তার প্রমান।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দলকে নেতৃত্ব দেওয়ার মত কোন স্থান ছিলনা, তখন ময়েজউদ্দিন তার নিজ বাসায় বসে দিশেহারা দলকে নেতৃত্ব দিয়েছিল। শহীদ ময়েজউদ্দিন ছিলেন একজন সত্যিকারের দেশ প্রেমিক। তাঁকে হারিয়ে শুধু কালীগঞ্জ বা গাজীপুর নয়, পুরো দেশ হারিয়েছে একজন সত্যিকারের দেশ প্রেমিককে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র এড. মো. জাহাঙ্গীর আলম, পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ এমপি।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধূরীর পরিচালনায় স্মরণসভায় কেন্দ্রীয়, গাজীপুর মহানগর, জেলা এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সারাদেশে ২২ দল হরতাল আহ্বান করে। ওইদিন গাজীপুরের কালীগঞ্জে গণতন্ত্র প্র্রতিষ্ঠার সংগ্রামের মিছিলে শহীদ ময়েজউদ্দিন আহমেদ নেতৃত্ব দেন। ওই সময় কালীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কতিপয় সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি শাহাদাৎ বরণ করেন। শহীদ ময়েজউদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মেহের আফরোজ চুমকি এমপি’র পিতা।

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রের চেষ্ঠা করছে

প্রকাশিত : ১০:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১