গাজীপুরের টঙ্গীতে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে টঙ্গী সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি- বার্ষিকী নির্বাচনে মো: কামরুজ্জামান টুটুল সভাপতি ও মোঃ মুরাদ হোসেন বকুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সোনালী আর্কেটের দ্বিতীয় তলায় সাব- রেজিস্ট্রার অফিস কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে রাত ৭ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে নির্বাচন কমিশন ও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন আহ্বায়ক মফিজ উদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদীন, সদস্য জাহাঙ্গীর আলম, বাবুল সরকার, ইসমাইল হোসেন। নির্বাচনে ১৯৮ ভোটারের মধ্য থেকে ১৯৫ টি ভোট গ্রহণ সম্পূর্ণ হয়। এতে সভাপতি কামরুজ্জামান টুটুল, সহ- সভাপতি নুরুল ইসলাম ও হাজী শামসুল আলম, সাংগঠনিক জাহিদ হাসান স্বপনসহ অন্যান্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৯টি পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক হাতেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল হাসান, প্রচার সম্পাদক সোহরাব হোসেন সাগর ও সদস্য আল আমিন মিয়া,মোঃ ফারুক হোসেন, মোঃ রুকনুজ্জামান, ভোটে নির্বাচিত হয়েছেন। এ সময় নির্বাচন কেন্দ্রে উপস্থিত ছিলেন টঙ্গী সাব রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল,টঙ্গী পূর্ব থানা পুলিশ কর্মকর্তা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ – সভাপতি মো: রাজিব হায়দার সাদিমসহ প্রমূখ উপস্থিত ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠিত সংগঠনে তিন বছর পরপর ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।




















