০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

সুযোগ পেয়েই বাজিমাত সাকিবের

সংযুক্ত আরব আমিরাতে চলমান চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেছেন সাকিব আল হাসান। ব্যাপক সমালোচনার পর আজ রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাকে একাদশে নেয় কলকাতা নাইট রাইডার্স। টস হেরে ফিল্ডিংয়ে নামে তার দল। সুযোগ পেয়ে বল হাতে ঝলসে ওঠেন সাকিব।

প্রথম তিন ওভারে সাকিব দিয়েছেন মাত্র ৯ রান। তাকে দেখেশুনে খেলা ছাড়া সানরাইজার্স ব্যাটসম্যানদের কোনো উপায় ছিল না। ইনিংসের একাদশ তথা নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই স্টাম্পড হয়ে যান অভিষেক শর্মা (৬)। নিজের শেষ ওভারে একটি ছক্কা হজম করতে হয়েছে। মরিয়া হয়ে শটটি খেলেন প্রিয়ম গ্রেগ। পুরো ম্যাচে এই একটাই বাউন্ডারি হজম করেছেন বাংলাদেমের বিশ্বসেরা অল-রাউন্ডার। দিনশেষে তার বোলিং ফিগার ৪-০-২০-১।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

সুযোগ পেয়েই বাজিমাত সাকিবের

প্রকাশিত : ০৯:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১