গাজীপুরের কালিয়াকৈরে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার রাখালিয়াচালা এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছি। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে এসময় মরিয়ম বেগম (৩৫), মহর আলী (৪০) ও শফিকুল ইসলাম (৩৮) নামে তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই)সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




















