সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন ফর্ম পেতে দলীয় কার্যালয়ে আবেদন করলেন সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলের সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর এ আবেদন জমাদেন তিনি।
আবেদনটি গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন । সাদ্দাম হোসেন উপজেলার নওগাঁ ইউনিয়নের বাহিনায়বহু গ্রামের আসাদ আলীর ছেলে। তাড়াশ উপজেলার ৫নং নওগাঁ ইউনিয়ন থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এই সাদ্দাম হোসেন নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমানে মুক্তিযোদ্ধা মঞ্চ এর তাড়াশ উপজেলা শাখার সভাপতি। তিনি ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।




















