দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশাশি বালু জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী যৌথ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, অবৈধভাবে বালু উত্তোলণে উপজেলা প্রশাসন কঠোর নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে। যারা দেশের আইন অমান্য করছে তাদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে জরিমানা ও কারাগারে পাঠানো হচ্ছে।
দন্ড প্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়ার মৃত হাজ্বী ইউসুফ জামানের পুত্র মোবারক এবং সৈয়দ আলমের পুত্র মো: ফয়েজ।
অভিযানকালে সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।




















