১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন

শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক Teachers at the Heart of the Education Recovery”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গাজীপুর শহরের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী টুটুলের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান নূর, সিনিয়র শিক্ষক আব্দুল মতিন মিঞা, সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান শিবলী প্রমুখ।
সভায় শিক্ষকরা তাদের নিজ নিজ পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন বিষয়ে অভিমত ব্যক্ত করেন এবং সরকারের নিকট শিক্ষকদের ন্যায়সঙ্গত বিভিন্ন দাবী বাস্তবায়নের  জন্য সংগঠনের সভাপতিকে অনুরোধ করেন। পাশাপাশি দিবসটি সরকারিভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশনা জারীর বিষয়ে সরকারকে অনুরোধ জানানো হবে।
শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এমন প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত এবং কর্মরত শিক্ষক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনাসহ দেশের সকলের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক ইকবাল মো. জাকির হোসেন কবির।
ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন

প্রকাশিত : ০৭:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১