০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

জয় পেলেন সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাটাগরি-৩ থেকে বাজিমাত খালেদ মাহমুদ সুজনের। সাবেক এই অধিনায়ক হারিয়েছেন ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে। ক্যাটাগরি -৩ এ সুজন ৩৭-৩ ভোটে হারিয়েছেন নাজমুল আবেদীন ফাহিমকে।

গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সুজন। তবে এবার বিকেএসপির স্বনামধন্য কোচ ও জাতীয় দলের অনেক ক্রিকেটার গড়ার কারিগর নাজমুল আবেদিন ফাহিম নির্বাচনে তার প্রতিপক্ষ হওয়ায় সবাই ধারণা করেছিলেন, বেশ লড়াই হতে পারে। বাস্তবে তার ছিঁটেফোটাও দেখা গেল না।

আজ বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। যেখানে ১৪টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছিলেন ১৯ জন।

এদিকে, উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সভাপতি পদে হ্যাটট্রিক জয় পেয়েছেন নাজমুল হাসান পাপন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ৫৩ ভোট।

এতে কাট্যাগরি-১ এ জিতেছেন নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর টিটু। তবে রাজশাহী বিভাগে হেরে গেছেন খালেদ মাসুদ পাইলট। রাজশাহী বিভাগে মাসুদকে ৭-২ ভোটে হারান সাইফুল আলম স্বপন।

ক্যাটাগরি-২ থেকে প্রত্যাশিত জয় পেয়েছেন ১২ ক্লাব পরিচালক। নাজমুল হাসান পাপন, ওবেদ নিজাম, গাজী গোলাম মর্তুজা, নজিব আহমেদ, মাহবুব আনাম, সালাউদ্দিন চৌধুরী, ইফতেখার রহমান, ইসমাইল হায়দার মল্লিক, মঞ্জুর কাদের, মঞ্জুর আলম, এনায়েত হোসেন, মঞ্জুর আলম ও ফাহিম সিনহা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

জয় পেলেন সুজন

প্রকাশিত : ০৭:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১