১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতা শাহীনের শুভেচ্ছা বিনিময়

নোয়াখালীতে কর্মরত প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

এসময় ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল এর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বকতিয়ার সিকদার, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক কালের কন্ঠ নোয়াখালী প্রতিনিধি সামছুল হাসান মিরন, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, যায়যায় দিন স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম প্রমূখ।
সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, আমার চাচা আবদুল মালেক উকিল বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন। এই পরিচয় আমার জন্যের গর্বের এবং অহংকারের। আমি কখনো ভাবি নাই আমার ওপর এই দায়িত্ব আসবে। আমি মানুষ ফেরেশতা নই, তাই আমারও ভুল হতে পারে। সকল ভুলত্রুটির বাহিরে ঘিয়ে দলের জন্য কাজ করে যাবো। নোয়াখালী সমস্যাগুলো চিহিৃত করে সকলের সহযোগিতা নিয়ে তা সমাধানের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের যে সকল অপূর্ণতা রয়েছে সেগুলো পূর্ণতার চেষ্টা করবো। সকল ক্ষেত্রে প্রকৃত আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। তাই এই দলের কাছে মানুষের চাওয়া-পাওয়াও বেশি। যেহেতু দায়িত্ব এসেছে তাই সঠিকভাবে পালন করবো।

শুভেচ্ছা বিনিময় সভায় নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতা শাহীনের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ০৮:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১