১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

হোমনায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খা বিষয়ক সভা

আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হোমনা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতি উক্ত আইনশৃঙ্খলা সভায় করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালন করার উপর গুরোত্বারোপ করা হয়।

হোমনা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপভি লায়ন বাবু চন্দন লাল রায় বলেন, এ বছর আমাদের উপজেলায় ৫০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। আমরা আমাদের ধর্মীয় প্রথা অনুযায়ী শারদীয় দুর্গাপূজা উদযাপন করব। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে এ উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহাসিন সরকার, নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার( ভূমি) মো. মিজানুর রহমান, থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ,হোমনারপ্রেস ক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

হোমনায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খা বিষয়ক সভা

প্রকাশিত : ০৯:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১