০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

জামাল ভূঁইয়ার সঙ্গে ফিফা সভাপতির গুরুত্বপূর্ণ আলোচনা

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মঙ্গলবার ভার্চুয়াল সভা করেছেন বিশ্বের সব দেশের অধিনায়কের সঙ্গে। ফিফার সদস্য দেশগুলোর অধিনায়কদের নিয়ে তিনভাগে তিন দফা ভার্চুয়াল আলোচনা করেছেন বিশ্ব ফুটবলের অভিভাবক ইনফান্তিনো।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন মালদ্বীপে। সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে দ্বীপ দেশটিতে রয়েছে ভারত, নেপাল, শ্রীলঙ্কাও। জামাল ভূঁইয়া মালে থেকে ফিফা প্রেসিডেন্টের ভার্চুয়ালি সভায় যোগ দিয়েছিলেন। ভারতের অধিনায়ক সুনিল ছেত্রিসহ অন্য অধিনায়করাও ফুটবলের সবচেয়ে বড় কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন।

ফিফা প্রেসিডেন্টের সাথে সভার পর বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘ফুটবলের ভবিষ্যত এবং খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে বর্তমান ও আগামী প্রতিযোগিতা আয়োজন নিয়ে অর্থবহ ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে।’

এ সভায় ইনফান্তিনো ছাড়াও ছিলেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার এবং থিয়েগো সিলভাসহ অন্যান্য তারকা সংগঠকরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

জামাল ভূঁইয়ার সঙ্গে ফিফা সভাপতির গুরুত্বপূর্ণ আলোচনা

প্রকাশিত : ০৯:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১