নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ের পানাম নগর পরিদর্শন করেছেন আমেরিকান রাষ্ট্রদূত আর্ল মিলার। ঢাকার আমেরিকান দূতাবাস সূত্রে জানা যায়, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ঐতিহ্যবাহী ও প্রাচীন নগর হিসেবে খ্যাত পানাম নগর পরিদর্শন করেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানাম নগর পূনরুদ্ধারে প্রকল্পের বিষয়ে অবহিত হন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি ওই পরিদর্শনে যান।
পানাম নগর পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে উপস্থিত ছিলেন ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, প্রতœতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায়সহ অনেকে। পরে দুপুরে রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিদর্শনে যান।সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিটি মেয়র সেলিনা হায়াত আইভী।




















