কুমিল্লা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রতিষ্ঠার ১৮ বছর পর পেল গৌরব,ইতিহাস ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখা কমিটি। সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কমিটিতে প্রকৃত ছাত্র ও কর্মী বান্ধব সৃজনশীল নেতৃত্ব পাওয়ায় উচ্ছ্বসিত ছাত্রলীগ নেতাকর্মীরা। দীর্ঘ ১৮ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাধীন সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে । কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত কপিতে আব্দুল্লাহ আল মামুন অপু কে সভাপতি, ইকবাল হাসান তুহিন কে সাধারণ সম্পাদক ও মাধব চন্দ্র বৈষ্ণবকে সাংগঠনিক সম্পাদক করে সদর দক্ষিণ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। দীর্ঘ সময় সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম স্থবিরতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার কারণে পুরো উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। পুরো উপজেলাসহ প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। কমিটি ঘোষণার পর থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের প্রত্যাশিত নেতাদের কমিটিতে পেয়ে ফুল দিয়ে বরণ করে আনন্দ মিছিল বের করে। সদ্য ঘোষিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ কমিটিতে যোগ্য নেতৃত্ব পেয়ে অনেক স্থানে মিষ্টি বিতরণও করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। পূর্ণাঙ্গ কমিটিতেও পরিচ্ছন্ন ও ত্যাগিরা স্থান পাবে এমনটাই প্রত্যাশা তৃণমূলের। নতুন কমিটির মাধ্যমে উপজেলা ছাত্রলীগের কার্যক্রমের মাধ্যমে দলের অবস্থা আরো সুদৃঢ় হবে বলে জানিয়েছেন সিনিয়ররা।
উল্লেখ্য ২০১৯ সালের ২৯ নভেম্বর পিপুলিয়া কলেজ মাঠে বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় দু’বছর পর বহুল প্রতিক্ষিত সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়েছে। করোনাকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে মানবতার পাশে থেকে কাজ করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করা সৃজনশীল ও প্রকৃত ছাত্রলীগ নেতারাই নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছে। ক্যাপশনঃ দীর্ঘ ১৮ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাধীন সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।




















