০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

এবার বোমা ফাটালেন এমবাপ্পের মা

পিএসজি ছেড়ে নতুন মৌসুমে রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে! গত কয়েক মাস ধরে চলমান এমন গুঞ্জনের আগুনে পানি ঢাললেন এমবাপ্পের মা ফাইজা লামারি। রীতিমতো বোমা ফাটালেন তিনি। তিনি জানালেন, ফরাসি তারকার পিএসজিতে চুক্তি নবায়ন নিয়েই এখন আলোচনা করছেন তারা!

ফরাসি দৈনিক লা পারিসিয়েনে সাক্ষাৎকারে এমবাপ্পের মা বলেছেন, ‘এ মুহূর্তে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি নবায়ন নিয়ে কথা বলছি আমরা। সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। চুক্তি নবায়ন নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাব কি না, সে বিষয়ে গত রাতেই (পিএসজির ক্রীড়া পরিচালক) লিওনার্দোর সঙ্গে আমার কথা হয়েছে। এখন এতটুকু নিশ্চয়তা দিতে পারি, এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য সবকিছুই নিংড়ে দেবে’।

অবশ্য ছেলের মনের ওপর কোনো চাপ প্রয়োগ করতে চান না মা ফাইজা। তাতে নাকি মন ভেঙে যায় তার। ফাইজা বললেন, ‘কিলিয়ানের মানসিকভাবে খুশি থাকা জরুরি। ও অখুশি থাকলে আপনাকে সেটা সরাসরি বলে দেবে। খেলা নিয়ে মতের অমিল থাকলে কখনো কখনো ও এটাও বলে ফেলে “আমি খেলাই ছেড়ে দেব।” আমাদের এমনটা নিয়মিতই বলে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

এবার বোমা ফাটালেন এমবাপ্পের মা

প্রকাশিত : ০৭:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১