০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

যে কারণে দাম বাড়ল পিয়াজের, জানালেন কৃষিমন্ত্রী

দেশে পিয়াজের দাম বাড়ার কারণ জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পিয়াজ সিজনভিত্তিক। একদম পিয়াজের শেষ মুহূর্ত। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পিয়াজের দাম কমে যাবে। পিয়াজ পচনশীল হওয়ায় কৃষকরা মজুত রাখতে না পারায় এবং পিয়াজের মৌসুম শেষ মুহূর্তের কারণে পিয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এটা কমে যাবে। গ্রীষ্মকালীণ এবং আমদানিকৃত পিয়াজ বাজারে এলেই দাম কমে যাবে।’

আজ রবিবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে এবং দুটি গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জমি খুবই উর্বর, জলবায়ু খুবই অনুকূল। এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের মিঠা পানি আমাদের একটা বিরাট সম্পদ। বঙ্গবন্ধু বারবার বলতেন আমার উর্বর জমি রয়েছে, আমরা কেন খাদ্যে ঘাটতি থাকব? আমরা খাদ্যে ঘাটতিতে নেই। এখন উদ্বৃত্ত, এই উদ্বৃত্ত ফসল আমরা সারা পৃথিবীতে রফতানি করব।’

পরিদর্শন শেষে বারি’র কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় যোগদান করেন মন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

যে কারণে দাম বাড়ল পিয়াজের, জানালেন কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০৩:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১