দুবাইয়ে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস আর চেন্নাই সুপার কিংস। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এই ম্যাচে যে দল জিতবে, তারা সবার আগে নাম লেখাবে ফাইনালে। হারলেও সুযোগ থাকবে। হারা দল খেলবে এলিমিনেটর জিতে আসা দলের বিপক্ষে।
চেন্নাই একাদশ
রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজলেউড।
দিল্লি একাদশ
পৃথ্বি শ, শিখর ধাওয়ান, রিশাভ পান্ত (অধিনায়ক), শ্রেয়াস আয়ার, সিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, টম কুরান, কাগিসো রাবাদা, আভেশ খান, অ্যানরিচ নর্টজে।


























