০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আজ কেকেআরের একাদশে সাকিব থাকছেন?

দুই বছর পর আইপিএলের প্লে-অফে উঠতে সক্ষম হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আজ (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরুর মুখোমুখি হবে তারা। তবে কেকেআরের একাদশে সাকিব আল হাসান থাকছেন কিনা, সে ব্যাপারে এখনো জল্পনা রয়েছে।

অবশ্য, গ্রুপ পর্ব শেষে জানা গিয়েছিল, সাকিব প্লে-অফ খেলবেন না। তার আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবুধাবিতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, বিশ্বসেরা এই অলরাউন্ডার কেকেআরের টিম হোটেল ছাড়েননি। এমনকি দলের সঙ্গে অনুশীলনও করেছেন।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ সাজিয়েছে। যেখানে তারা সাকিবকে রেখেই একাদশ সাজিয়েছে। আর আন্দ্রে রাসেল যদি ফিট হয়ে থাকেন, তাহলে তিনি খেলবেন এটা নিশ্চিত। এক্ষেত্রে স্বদেশি নারাইনের রিপ্লেসমেন্ট হবেন তিনি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন কলকাতার প্রধান মেন্টর ডেভিড হাসি।

সাকিবকে একাদশে রাখার কারণ হিসেবে এনডিটিভি বলছে, একাদশে সাকিবের অন্তর্ভুক্তি কেকেআরের মিডলঅর্ডারে ব্যালেন্স এনেছে। তার এই ফর্ম কাজে লাগাতে চাইবে ফ্রাঞ্জাইজিটি।

অন্যদিকে, ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ বলছে ভিন্ন কথা। তাদের সম্ভাব্য একাদশে সাকিবের জায়গা হয়নি। তবে যদি শেষ পর্যন্ত রাসেল না খেলতে পারে সেক্ষেত্রে একাদশে সাকিব থাকবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

আজ কেকেআরের একাদশে সাকিব থাকছেন?

প্রকাশিত : ০৪:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১