০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে চুরির মালামালের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে যুবক আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির মালামালের ভাগবাটোয়ারা কে কেন্দ্র করে গুলিতে মোঃ নুর নবী (২৫) নামে এক যুবক আহত হয়েছে । সোমবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৪ নং ওয়ার্ডের আটিগ্রাম মনোয়ারা জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, বন্ধকৃত মনোয়ারা জুট মিলস থেকে একটি চক্র দীর্ঘ দিন যাবত মালামাল চুরি করে আসছিল। গত ১৩ সেপ্টেম্বর রাতে ঐ মিলস’র মালামাল চুরির সময় পুলিশের উপর হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়। ঐ মামলায় গুলিবিদ্ধ সাহেব আলী ও নুর নবী পলাতক আসামী। চুরির ভাগবাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ কোন্দল কে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটছে বলে জানান ওসি।

এলাকাবাসী জানায়, আটিগ্রাম এালাকায় রাত ৮ টার দিকে চোর চক্রের সদস্য সাহেব আলীর সাথে ভাগবাটোয়ারা নিয়ে নুর নবী কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর নবী সাহেব আলীকে দা দিয়ে আঘাত করে। এসময় সাহেব আলী তার নিকট থাকা অস্ত্র দিয়ে নুর নবীকে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল্লাহ খান বলেন, গুলিবিদ্ধ নুরনবীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁকে পাইপগান দিয়ে একটি গুলি করেছে।
এ বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম জানান, গুলির ঘটনায় একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। চুরির ভাগবাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ কোন্দল কে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওসি। তবে ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেন নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে চুরির মালামালের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে যুবক আহত

প্রকাশিত : ০২:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১