০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

চালককে গলা কেটে হত্যা, ইজিবাইক নিয়ে পালালো যাত্রী

গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়েল ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাত দশটার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) এই ঘটনা ঘটে।

শনিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করলেও নাম জানা যায়নি। অজ্ঞাত ওই যুবকের আনুমানিক বয়স ৩০/৩৫। তবে প্রাথমিকভাবে জানা গেছে তিনি একজন ইজিবাইক চালক। তার পড়নে লাল রঙের চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল। গলা কাটা এবং গারে ১০/১২টি আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার বাড়ী প¦ার্শবর্তী উত্তরখান থানার মাস্টার বাড়ি এলাকায় হতে পারে।

এস.আই জাকির স্থানীয় নৈথ প্রহরীর বরাত দিয়ে জানান, রাত ১০টার দিকে পূর্বাচল ২৬ নম্বর সেক্টরের রাস্তা দিয়ে এক নৈশ প্রহরী যাচ্ছিল এ সময় রাস্তার পাশে এক যুবকের বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পায়। এ সময় তিনি ইজবাইক চালক এবং তার বাড়ী উত্তর খানের মাস্টার বাড়ি এলাকায় এবং উত্তর খান থেকে তিনজন যাত্রী নিয়ে এ এলকায় আসেন বলেও জানান। পরে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি ফোন করে জানান। ইউপি সদস্য স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায়।

এস.আই আরো জানান, নিহতের গলাকাটা ছিল ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে তার সাথে থাকা ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হবে এ ব্যাপারে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান, উলুখোলা ফাঁড়ির ওই ইনচার্জ।

স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া জানান, এলাকার এক নৈশ প্রহরী কাছ থেকে বাড়ি ফেরার পথে পূর্বাচল ২৬ নম্বর সেক্টরের ভিতর দিয়ে যাচ্ছিলেন ওই নৈশ প্রহরী। এ সময় রাস্তার পাশে কেউ একজন বাঁচাও বাঁচাও বলে কাঁদছিল। পরে বিষয়টি জানাতে তাকে ফোন করেন এই নৈশ প্রহরী। তিনি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন করে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে ওই ইজিবাইক চালক যুবকের মরদেহ দেখতে পান এবং তা উদ্ধার করে নিয়ে যান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

চালককে গলা কেটে হত্যা, ইজিবাইক নিয়ে পালালো যাত্রী

প্রকাশিত : ০৫:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১