১১:২২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আইনজীবির শখের মৎস্য খামারে বিষ, মরলো দেড়শ মণ মাছ

গাজীপুরের কালীগঞ্জে মাছের খামারে বিষ ঢেলে দিয়ে ওই খামারের প্রায় দেড়শ মণ মাছ মেরে ফেলেছে দুর্বিত্তরা। উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (১৬ অক্টোবর) সকালে স্থানীয় সংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মাছের খামারে মালিক ঢাকা গোলাম কিবরিয়া (২৮)। এর আগে তিনি শুক্রবার (১৫ অক্টোবর) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) মো. জাকির হোসেন।

এস.আই জানান, মৎস্য খামারের মালিক ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবি। তিনি বি-বাড়ীয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া এলাকায় জমি কিনে শখ করে সেখানে মাছের খাবার করেছেন। কিন্তু শখের ওই খামারে দুইদিন আগে কে বা কারা রাতের আধাঁরে বিষ ঢেলে দিয়েছে। এতে ওই আইনজীবির শখের মৎস্য খামারের সব মাছ মরে ভেসে উঠেছে।

এস.আই জাকির আরো জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং অভিযোগের সত্যতাও পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের ওই এস.আই।

আইনজীবি গোলাম কিবরিয়া জানান, গত বুধবার (১৩ অক্টোবর) তার মাছের খাবারের কেয়ারটেকার মোকলেস তাকে ফোন করে জানায় য়ে পুকুরের মাছ মরে ভেসে উঠছে। কিন্তু তিনি মাছের মরক হয়ে মনে করে বিষয়টি আমলে নেননি। একে একে যখন মাছের খামারের সব মাছ ভেসে উঠছে তখন আবার তাকে ফোন দেয় কেয়ারটেকার। পরে তিনি এসে দেখেন তার মাছের খাবারে অবমুক্ত করা বিভিন্ন প্রজাতির প্রায় দেড়শ মণ মাছ মরে ভেসে উঠেছে। খামারে কে বা কারা বিষ প্রয়োগ করে খামারের প্রায় ৮/১০ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে বলেও তিনি দাবি করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আইনজীবির শখের মৎস্য খামারে বিষ, মরলো দেড়শ মণ মাছ

প্রকাশিত : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১