০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের বোলিং তান্ডবে বিপর্যস্ত পাপুয়া নিউগিনি

শুরুটা দারুন হলো বাংলাদেশের। নিজের ডানদিকে ঝাঁপিয়ে বেশ ভালো ক্যাচ নিয়েছেন নুরুল হাসান।

তাসকিনের লেগসাইডের বলে ব্যাট চালিয়ে নুরুলের হাতে ধরা পড়েছেন পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়েছে তারা।

চার্লস আমিনির দারুন এক ক্যাচে ফিরেছিলেন সাকিব আল হাসান। সেই সাকিব বোলিংয়ে এলেন, প্রথম বলেই ক্যাচ দিলেন আমিনি। মোহাম্মদ নাঈমের নেওয়া ক্যাচটা হয়তো ছাড়িয়ে গেল আমিনির ক্যাচটাও!

লং-অনে ডানদিকে অনেকটা দৌড়ে শেষ মুহুর্তে ঝাঁপ দিয়েছেন নাঈম, ভারসাম্য রেখেছেন দারুনভাবে। আসাদ ভালার পর চার্লস আমিনি- পাপুয়া নিউগিনির সেরা দুই ব্যাটসম্যান ফিরলেন দারুন দুই ক্যাচে।

২ বল পর ক্যাচ দিয়েছেন সাইমন আটাইও। এবার অবশ্য বেশ সহজই ছিল সেটা, ভুল করেননি মেহেদী হাসান। ৪ বলের ব্যবধানেই সাকিব নিলেন ২ উইকেট। ৫ ওভারের মাঝে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে পাপুয়া নিউগিনি, স্কোরবোর্ডে উঠেছে মাত্র ১৫ রান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বাংলাদেশের বোলিং তান্ডবে বিপর্যস্ত পাপুয়া নিউগিনি

প্রকাশিত : ০৬:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১