০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাজৈরে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে মাদারীপুরের রাজৈর থানা পুলিশ। ঘটনাটি ( ২২ অক্টোবর) সকাল ৭টার সময় মাদারীপুরে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামের পান্নু মাতুব্বরের বাড়ির পাশের খালের সাথে একটি ইটের রাস্তা ধার থেকে স্থানীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসে।
পরে লাশ পোস্ট মোর্টেমের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে মরদেহটির নাম পরিচয় কিছুই মেলেনি।
লাশের মুখের পুরো অংশ ভারি কিছু দিয়ে থেথলানো হয়েছে। লাশের পরনে হলুদ টি-শার্ট ও কালো ট্রাউজার ও হাতে একটি রাবার বয়লা( বাত ব্যাথার রাবার) ছিলো।
স্থানীয়রা জানায়, কে বা কারা এই ব্যাক্তিকে হত্যা করেছে আমরা কিছুই জানিনা, এমনি কোন সারা শব্দও পাইনি।
এব্যাপারে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার ( শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, নিহতের মুখমন্ডল বিকৃত করে দেওয়া হয়েছে, মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

রাজৈরে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ০৫:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১